ব্যবহারের নিয়মাবলি

বলাকা ব্যবহারের সাধারণ শর্তাবলি (Terms of Service)

সর্বশেষ হালনাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৬

১. শর্তাবলির স্বীকৃতি

বলাকা মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই শর্তাবলি মেনে চলার অঙ্গীকার করছেন। আপনি যদি এই শর্তাবলিতে সম্মত না হন, তবে অনুগ্রহ করে আমাদের পরিষেবা ব্যবহার থেকে বিরত থাকুন।

২. মেধা সম্পত্তি অধিকার (Intellectual Property)

বলাকা অ্যাপের সকল কনটেন্ট, লেকচার শিট, হ্যান্ডনোট, সাজেশন, লোগো এবং ডিজাইন Bendroid Apps-এর মেধা সম্পদ। কোনো কনটেন্ট অননুমোদিত বাণিজ্যিক উদ্দেশ্যে পুনর্বিক্রয় বা প্রচার করা আইনত দণ্ডনীয়।

৩. পয়েন্ট ও পুরষ্কার সংক্রান্ত নিয়ম

পড়ার মাধ্যমে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য প্রদান করা হয়। কোনো প্রকার বট, অটোমেটেড স্ক্রিপ্ট বা অনৈতিক উপায়ে পয়েন্ট সংগ্রহের চেষ্টা করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করা হবে।

৪. দায়িত্ব সীমাবদ্ধতা (Disclaimer)

বলাকা প্ল্যাটফর্মের পাঠ্যবই এবং হ্যান্ডনোট জাতীয় শিক্ষাক্রম অনুসরণে সর্বোচ্চ নির্ভুলভাবে প্রস্তুত করা হয়েছে। তবে কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটির ক্ষেত্রে কর্তৃপক্ষকে অবগত করলে তা দ্রুততম সময়ে সংশোধন করা হবে।