গোপনীয়তা ও ডেটা সুরক্ষা নীতিমালা

বলাকা (Bolaka.app) গোপনীয়তা নীতিমালা (Privacy Policy)

সর্বশেষ হালনাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৬

১. ভূমিকা ও পরিচিতি

'বলাকা' (Bolaka) প্ল্যাটফর্মে আপনার গোপনীয়তা রক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই নীতিমালা ব্যাখ্যা করে যে আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং নিরাপদে ব্যবহার করি। এটি Bendroid Apps দ্বারা পরিচালিত মোবাইল অ্যাপ্লিকেশন (com.bendroidapps.bolakaapp) এবং অফিসিয়াল ওয়েব পোর্টালের জন্য প্রযোজ্য।

২. আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট তথ্য: গুগল সাইন-ইনের মাধ্যমে প্রাপ্ত নাম, ইমেইল ও প্রোফাইল ছবি।
  • শিক্ষা ও অধ্যয়ন তথ্য: অধ্যায়নকৃত পাঠ্যবইয়ের তালিকা, সমাপ্ত পাঠ ও অধ্যয়ন সেশন সময়।
  • রেফারেল নেটওয়ার্ক: আপনার স্পন্সর কোড এবং ৫-স্তরীয় ডাউনলাইন সংযোগ।
  • যোগাযোগ ও ডেলিভারি তথ্য: স্বেচ্ছায় প্রদানকৃত জেলা, থানা ও পোস্ট অফিস ঠিকানা।

৩. বিজ্ঞাপন নীতি — ওয়েবসাইট সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত (Ad-Free Web Experience)

বলাকা (Bolaka.app) ওয়েবসাইটে কোনো প্রকার ব্যানার বিজ্ঞাপন বা গুগল অ্যাডসেন্স কোড প্রদর্শন করা হয় না। আমাদের ওয়েবসাইট শিক্ষার্থীদের তথ্য ও সিলেবাস জানার একটি পরিচ্ছন্ন ও বিজ্ঞাপনমুক্ত পোর্টাল।

বিজ্ঞাপন (Google AdMob / পুরস্কৃত ভিডিও অ্যাড) শুধুমাত্র অফিসিয়াল অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপের ভেতরে শিক্ষা সহায়তা কার্যক্রম স্পনসর করতে এবং শিক্ষার্থীদের পয়েন্ট অর্জনের সেশন শেষে সীমিত পরিসরে প্রদর্শিত হয়।

৪. ডেটা নিরাপত্তা ও ক্লাউড স্টোরেজ

আমাদের প্ল্যাটফর্ম গুগল ক্লাউড ও ফায়ারবেজ (Firebase Project: bolaka2026) পরিকাঠামোয় এনক্রিপ্ট করে তথ্য সংরক্ষণ করে। কোনো অননুমোদিত তৃতীয় পক্ষের সাথে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রয় বা বিনিময় করা হয় না।

৫. অ্যাকাউন্ট ও ডেটা অপসারণ অধিকার

গুগল প্লে স্টোর ব্যবহারকারী ডেটা নীতিমালা অনুযায়ী, যেকোনো ব্যবহারকারী চাইলে যেকোনো সময় তার সম্পূর্ণ অ্যাকাউন্ট এবং সম্পর্কিত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন।

অ্যাকাউন্ট ডিলিট পোর্টাল এ যান

৬. যোগাযোগ ও সহায়তা

ডেটা সুরক্ষা বা এই নীতিমালা সম্পর্কিত যেকোনো অনুসন্ধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
ইমেইল: bendroidappsn@gmail.com
ডেভেলপার: Bendroid Apps (Md Mamunur Rasid)